নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
ওয়াসার প্রকল্পে শ্রমিকের মৃত্যু/চমেক হাসপাতালের ভাংচুরে ছয় শ্রমিক আটক

ওয়াসার প্রকল্পে শ্রমিকের মৃত্যু/চমেক হাসপাতালের ভাংচুরে ছয় শ্রমিক আটক

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজ করার সময় দেওয়াল ও মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে ভাংচুর করে একদল বিক্ষুব্ধ মানুষ।এ ঘটনায় ছয়জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে জরুরি বিভাগের সামনের কাচ ভাংচুরের ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, চমেক হাসপাতালের জরুরি বিভাগে ভাংচুরের ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভোর ৪টার দিকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ অ্যকসেস রোড এলাকায় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হন। এসময় আরও দুই শ্রমিক আহত হন। হতাহতদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, ওয়াসার প্রকল্পে দুর্ঘটনার পর আহতদের নিয়ে শ্রমিকরা হাসপাতালে আসে। এসময় তাদের সাথে ওই প্রকল্পের ঠিকাদারের লোকজনের বচসা হয়।বচসার এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে ধাক্কাধাক্কি হলে হাসপাতালের জরুরি বিভাগের সামনের কাচ ভেঙে যায়। এ বিষয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com