নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
ছাত্রদল-শিবির উত্তেজনা/ গণপিটুনি খেলেন ডাকসু নেতা জুবায়ের ও মুসাদ্দেক

ছাত্রদল-শিবির উত্তেজনা/ গণপিটুনি খেলেন ডাকসু নেতা জুবায়ের ও মুসাদ্দেক

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
ঢাকায় ডাকসুর নেতা জুবায়ের বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা। এ নিয়ে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। ডাকসু নির্বাচনে ছাত্রশিবির প্যানেলের সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদের আইডি থেকে কুরুচিপূর্ণ একটি পোস্টের স্ক্রিনশট ছড়ানোর অভিযোগে এই উত্তেজনা তৈরি হয়।
বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ঘটনার পর এ বি জুবায়ের ও মুসাদ্দিককে উদ্ধার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে নেওয়া হয়।
এ বি জুবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবং মুসাদ্দিককে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক।ডাকসু নেতা আব্দুল্লাহ আল মাহমুদের আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ একটি পোস্টের স্ক্রিনশট ছড়ানোর অভিযোগে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

তবে আল মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেন, তার নামে এটি ছড়ানো হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় জিডি করতে গেলে খোঁজ পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা থানায় যান।
এ বিষয়ে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ বি জুবায়েরসহ ছাত্রশক্তি ও শিবিরের নেতাকর্মীরা থানায় এলে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা তাদের মারধরের চেষ্টা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা তখন ঢাল হয়ে দাঁড়ান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com