নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
৩১ কোটির খেলাপী ঋণ/ইলিয়াস ব্রাদার্স পরিবারের শামসুলসহ পাঁচ জনের কারাদন্ড, পরোয়ানা জারি

৩১ কোটির খেলাপী ঋণ/ইলিয়াস ব্রাদার্স পরিবারের শামসুলসহ পাঁচ জনের কারাদন্ড, পরোয়ানা জারি

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে ব্যাংক এশিয়ার ৩১ কোটি টাকার খেলাপী ঋণ পরিশোধ না করায় বিএনপি নেতা ও শিল্পপতি মোহাম্মদ শামসুল আলমসহ এক পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে পাঁচ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এর জজ হেলাল উদ্দিন এর আদালত এ দেওয়ানি আটকাদেশ জারি করেন। অন্য দন্ডিতরা হলেন- ইলিয়াছ ব্রাদার্স লিমিটেডের চেয়ারম্যান নুরুল আবছার, পরিচালক নুরুল আলম, কামরুন নাহার বেগম ও তাহমিনা বেগম। এদের মধ্যে শামসুল, আবছর ও আলম পরস্পর ভাই।
আদালতের ব্যঞ্চ সহকারী মো. এরশাদ বলেন, হাইকোর্টের নির্দেশে নিদিষ্ট সময়ের মধ্যে ব্যাংক এশিয়ার ঋণের কিস্তির অর্থ পরিশোধ না করায় ইলিয়াছ ব্রাদার্সের এমডি, চেয়ারম্যান ও পরিচালক পাঁচ জনকে পাঁচ মাসের করে দেওয়ানি আটকাদেশ দেওয়া হয়। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ৪৩ কোটি ৬৯ লাখ টাকার খেলাপী ঋণ আদায়ে ব্যাংক এশিয়া আদালতে একটি জারি মামলা দায়ের করেন। উক্ত ঋণের বিপরীতে কোন বন্ধকী সম্পদ না থাকায় বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। পরে ব্যাংকের সঙ্গে আপোষে সুদ মওকুপ করে ৩০ কোটি ৮৮ লাখ কিস্তিতে পরিশোধে ২০২২ সালের ৩ জানুয়ারি সোলেহনামা হয়। এতে ৬ কিস্তিতে টাকা পরিশোধের কথা বলা হলেও টাকা পরিশোধ না করায় ২০২৫ সালের ১৩ জুলাই তাদের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানী আটকাদেশ জারি করে আদালত। এ আদেশের বিরুদ্ধে তারা হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে হাইকোর্ট দুই মাসের মধ্যে চার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন। কিন্তু ২৬ আগষ্ট হাইকোর্টের নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করেননি। পরে চলতি বছরের ১০ মার্চ রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। তাই খেলাপী ঋণ পরিশোধ না করায় ঋণখেলাপী বিবাদীদের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানী আটকাদেশ জারি করা হলো উল্লেখ করে আদেশ জারি করেন আদালত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com