নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
চট্টগ্রামে রহস্যময় আগুনে পুড়লো রেলের দুই বগি

চট্টগ্রামে রহস্যময় আগুনে পুড়লো রেলের দুই বগি

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে পরিত্যক্ত রেলওয়ের দুটি বগি রহস্যময় আগুনে পড়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর চট্টগ্রাম বন্দরের বাংলাবাজার পানির টাংকির কাছে এ আগুন লাগার ঘটনা ঘটে। এ স্থানটি মাদকসেবীদের আড্ডাখানা হিসেবে পরিচিত। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসেন। বাংলাবাজারের এ রেল লাইনে নিয়মিত কোন ট্রেন চলাচল করে না। এখানে রেলওয়ের অতিরিক্ত পরিত্যক্ত বগি রাখা হয়েছে।
র্পূবাঞ্চলীয় রেলের ডিআরএম মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, দীর্ঘদিনের পুরনো ব্যবহার উপযোগী না হওয়ায় ওখানে অনেকগুলো বগি রাখা হয়েছে। তার মধ্যে আগুনে দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
চট্টগ্রাম বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন, স্থানীয়দের থেকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার ফাইটাররা গাড়ি নিয়ে যা। আগুন লাগা বগিতে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বগিগুলোর ভেতরে কোন আসবাব ছিল না। আগুনে দুটি বগির আংশিক পুড়ে গেছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। পরিত্যক্ত বগিগুলোতে মাদকসেবীরা আড্ডা দিত বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের সিগারেটের আগুন থেকেও লাগতে পারে। ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com