চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত একটি দলসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশীসহ পাঁচটি অবৈধ অস্ত্র উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নগরের বায়েজিদের ছিন্নমূলসহ বিভিন্ন ¯’ানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করাহয়। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক পাঁচটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, ছিন্নমূল এলাকায় এক সন্ত্রাসীকে ধরার পর তার তথ্যের বিভিন্ন নগরের বিভিন্ন ¯’ানে অভিযান চালিয়ে অস্ত্র বিক্রির একটি দলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, নগরে বায়েজিদ থানার একটি টিম ১ নম্বর ছিন্নমূল হারুনের সিএনজি গ্যারেজের সামনে এক ব্যক্তি অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সময় গ্রেপ্তার করে। সেখান থেকে সাতকানিয়ার দক্ষিণ কাঞ্চনার বাসিন্দা নুর উদ্দীন সোহেলকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, দুটি চায়না রাইফেলের গুলি, ১৮টি পিস্তলের তাজা গুলি জব্ধ করা হয়। পিস্তলটি সে আসামি তাপস পালিত প্রকাশ শিমুল থেকে ক্রয় করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার চেরাগী পাহাড় মোড়¯’ কামাল খান বাই লেইনে অভিযান চালিয়ে আসামি তাপস পালিত প্রকাশ শিমুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, পিস্তলটি সে নুর উদ্দীন সোহেলের নিকট বিক্রি করেছে। পরে সে জানায় তার কাছে আরো অবৈধ অস্ত্র রয়েছে। তার হেফাজত থেকে আরো একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন। নুর উদ্দীন সোহেলের নিকট বিক্রি করা অস্ত্রটি সে দীপক কান্তি দে থেকে সংগ্রহ করে। তার তথ্যের ভিত্তিতে বায়েজিদের ওয়াজেদিয়া এলাকার চেয়ারম্যান মার্কেটের সামনে থেকে দীপক কান্তি দেকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ১০টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ¯’ানে অপরাধমূলক কর্মকান্ডের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এদিকে মহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগের একটি টিম পৃথক অভিযান চালিয়ে বায়েজিদ ড্রিমল্যান্ড আবাসিক এলাকার ১ নম্বর গলির মুখে এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মোঃ হাসান নামে একজনকে গ্রেপ্তার করে। তার তথ্যের ভিত্তিতে আসামী মোঃ হাসানের দুটি দেশীয় তৈরী শটগান, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, শটগানের ২০টি বিভিন্ন রংয়ের তাঁজা কার্তুজ, একটি শটগানের ব্যারেল উদ্ধার করা হয়। আসামি হাসানের বিরুদ্ধে বায়েজিদ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
Leave a Reply