চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল আলোচিত দুই সন্ত্রাসী খুনের দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। গতকাল রোববার চট্টগ্রাম চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জামিননামা দুটি দাখিল করা হয়। চলতি বছরের ১৪ জানুয়ারি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে সে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বলে জানিয়েছেন কোর্ট পুলিশের জিআরও এসআই আহসান উল্লাহ।
চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত পাড়ে প্রকাশে সন্ত্রাসী ডাকাইয়া আকবর খুনের মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে জামিন দেন হাইকোর্টের বিচারপতি একরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমদের দ্বৈত ব্যঞ্চ। নগরে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা খুনের মামলায়ও হাইকোর্ট থেকে জামিন পান সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল। হাইকোর্টের একই দ্বৈত ব্যঞ্চ।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৩ মে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ‘সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। আকবর নগরের বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা ছিল।
২০২৫ সালের ৭ নভেম্বর প্রকাশ্যে ফ্লিমি স্ট্যাইলে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলাকে পিটের মধ্যে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। নিহত সরোয়ারের বিরুদ্ধেও অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা ছিল। সে এক সময় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী হিসেবে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল।
প্রসঙ্গত, বার্মা সাইফুল বর্তমানে ৩৫ মামলার আসামি। তার বিরুদ্ধে খুন, অস্ত্র আইন, প্রতারণা, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, দসুতা, বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক আইন এবং মারামারি ও জখমসহ মোট ৩৫টি মামলা নগরের বিভিন্ন থানায় রেকর্ড হয়। সর্বশেষ স্বর্ণের বার লুণ্ঠনের ঘটনায় পাঁচলাইশ থানার মামলার আসামি হয় সাইফুল। গত ১৩ জানুয়ারি হিলভিউ এলাকায় অভিযান ডাকাতির ঘটনা ঘটে।
Leave a Reply