নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
চট্টগ্রামে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা ১৫০ রাউন্ড গুলি উব্ধার, গ্রেপ্তার দুই

চট্টগ্রামে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা ১৫০ রাউন্ড গুলি উব্ধার, গ্রেপ্তার দুই

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে নগরে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলিসহ দুই অস্ত্র-গুলি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আসামিরা হলেন- মো. ফয়সাল আহমেদ রনি(৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)। প্রতিটি গুলির গায়ে মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
এ প্রসঙ্গে মেট্রোপলিটন পুলিশ ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার হাবিবুর রহমান বলেন, নগরের ওয়াসা মোড় এলাকায় টেস্টি ট্রিট ফাস্টফুডের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সাল আহমেদ রনিকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দামপাড়া এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আমিনুল হক বাপ্পী নামে চক্রের আরো এক সদস্যকে গ্রেপ্তার করি। তার কাছ থেকে ১১ রাউন্ড বিদেশি পিস্তলর তাজা গুলি উদ্ধার করি। উদ্ধার করা সব গুলিই ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামি প্রথমিক জিজ্ঞাসাবাদে জানায় পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস থেকে গুলিগুলো সংগ্রহ করে নগরে আনেন। তারপর নগরের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে তারা বিক্রি করেন। সন্ত্রাসীরা অপরাধমূলক কর্মকান্ডে গুলি ব্যবহার করেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে নগরের খুলশী থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com