নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
ইঞ্জি. মোশারফের জানাজা শেষে মিছিল/ মামলায় চট্টগ্রামে আ.লীগের ৯ কর্মী কারাগারে

ইঞ্জি. মোশারফের জানাজা শেষে মিছিল/ মামলায় চট্টগ্রামে আ.লীগের ৯ কর্মী কারাগারে

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের নামাজের জানাজা শেষে মিছিল করার অপরাধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৯ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট(সিএমএম) আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
নগরের কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তার ১৯ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- যুবলীগ কর্মী মহিউদ্দিন, মোঃ সুমন, মো. ইমন, মুর্তুজা মেহেদী ওরফে মেহেদী হাসান, মোঃ বশর ওরফে হাসান, মোঃ সজিব, মোঃ মুসা, মোঃ সোহেল, মোঃ মনির, রায়হান, ইলিয়াছ ওরফে মিলন, জাহিদুল হক ওরফে সোহাগ, মোঃ শাহিন, মোঃ শরীফ, মোঃ ছোটন ওরফে রাকিব মিয়া, আলামিন, সাদ্দাম হোসেন, মোঃ রাসেল ও মোঃ জয়নাল।
এজাহারে উল্লেখ করা হয়, মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের জানাযা শেষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে, জন সাধারণের ক্ষতি করার লক্ষ্যে ও নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে হাতে লাঠিসোটা, ইট-পাটকেল নিয়া জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে পাকা রাস্তার উপর সরকার বিরোধী স্লোগান দিয়া মিছিল শুরু করে। এসআই শরীফ উদ্দিন বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানায়। মিছিলে অংশগ্রহনকারীদেরকে ধরতে চাইলে তারা কৌশলে অলি-গলি দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় এসআই শরীফ উদ্দিন ঘটনাস্থল হতে আসামিদের ফেলে যাওয়া ১৫টি ইটের ভাঙ্গা টুকরা ও ৮টি বিভিন্ন সাইজের কাঠের লাঠি জব্দ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com