নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
বার্ষিক প্রতিবেদন প্রকাশ/ চট্টগ্রামে প্রতি ৬ জনের মধ্যে ১ জন পেয়েছে ব্র্যাকের সেবা

বার্ষিক প্রতিবেদন প্রকাশ/ চট্টগ্রামে প্রতি ৬ জনের মধ্যে ১ জন পেয়েছে ব্র্যাকের সেবা

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম বিভাগে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্সের আওতায় ২৭ লাখ ৮০ হাজার মানুষ আর্থিক সেবা পেয়েছে। ১৪ লাখ ১৩ হাজার ৯৬৫ জন সদস্যেও মধ্যে ৮৯.৮ শতাংশ নারী। অর্থনৈতিক ক্ষশতায়ন ও দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, নারী ও পুরুষের সমঅধিকার এবং সামাজিক ব্যবসা উদ্যোগসহ সার্বিক ক্ষেত্রে আগামী ৫ বছরে ব্র্যাক সারাদেশে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। এতে চট্টগ্রাম বিভাগে প্রতি ৬ জনে ১ জন মানুষ ব্র্যাকের সহায়তা পেয়েছেন বলে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। আরো বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত উপ মহাপরিদর্শক মো. নাজিমুল হক, চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুজ্জামান, পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, ড. জিনবোধি ভিক্ষু, প্রফেসর মিজানুর রহমান, উইম্যান চেম্বারের সহ-সভাপতি সুলতানা নুরজাহান রোজী প্রমুখ। আলোচনা করেন ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ। ব্র্যাকের সমন্বিত কর্মসূচির সিনিয়র ম্যানেজার আঞ্জুমান আরা বেগম চট্টগ্রাম বিভাগে ২০২৫ সালে ব্র্যাকের কর্মসূচিগুলো তুলে ধরেন।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ব্র্যাক বহু সামাজিক কাজ করছে। সিটি করপোরেশন শিক্ষা খাতে মাসে প্রায় আট কোটি টাকা ভূর্তকি দিয়ে ৮০টি স্কুল ও ২২ কলেজ পরিচালনা করছে। এখানে নগর শিক্ষায় ব্র্যাকের কাজ করার সুযোগ রয়েছে। সিটি করপোরেশন এলাকায় ২২ লাখ ভোটার ও ৮০ লাখ মানুষ রয়েছে। তারা ৩২০০ মে.টন বর্জ্য তৈরি করছে। সিটি করপোরেশন ২২০০ টন নিজস্ব জনবল দিয়ে অপসরণ করছে। আর বাকি ১০০০ টনের মধ্যে ৭০০ টন মানুষ নালায়, রাস্তায় ফেলছে। তা নালা হয়ে খালে, খাল হয়ে কর্ণফুলী নদীতে গিয়ে দুষণ ঘটাচ্ছে। ব্র্যাক পাইলট প্রকল্প হিসেবে ২-৩টি ওয়ার্ডে ডোর টু ডোর বর্জ্য অপসারণের সামাজিক কাজেও এগিয়ে আসতে পারে। নগরে খেলার মাঠ নেই। ব্র্যাককে নগরের অন্তত দুইটি খেলার মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব নিতে পারে।
ব্র্যাক প্রতিবেদনে উল্লেখ করেন, চট্টগ্রাম বিভাগের প্রতি ৬ জন বাসিন্দার মধ্যে ১ জনের কাছে ব্র্যাকের সেবা পৌঁছেছে। এ বিভাগে কর্মরত ১৫ হাজার ৯৮৪ জন কর্মী ব্র্যাকের কর্মসূচি বাস্তবায়ন করছেন, এদের মধ্যে ৩৭ শতাংশই নারী। বিভাগে ৮ হাজার ৫০৭টি অতি-দরিদ্র পরিবার আর্থিক সহায়তা পেয়েছে। ১০ হাজার ৩৯৪টি পরিবার অতিদারিদ্র্য থেকে ঘুরে দাঁড়িয়েছে। জলবায়ু-সহনশীলতা বিষয়ে সহায়তা পয়েছেন ৯ হাজার ৪৬৪ জন। ৪৭১জন প্রতিবন্ধী ব্যক্তি সহায়তা পেয়েছেন। এছাড়া ১ হাজার ১৭৬ জন বেকার যুবককে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২ লাখ ৩ হাজার ৮২২ জনকে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সেবা, ৩১ হাজার ২০২ জনকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, ১৩ হাজার ৬৬৬ জন গর্ভবতী নারী পূর্ণাঙ্গ প্রসবপূর্ব সেবা, ৭ হাজার ২১৩টি নিরাপদ প্রসব নিশ্চিত করা হয়েছে। ৩৮ হাজার ৬০৪ জনের চক্ষু পরীক্ষা এবং ১০ হাজার ১১৯টি চশমা বিতরণ করা হয়েছে। ব্র্যাকের ১৫০টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ৫১ জন শিক্ষার্থী এবং ১৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪৮ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। মানবপাচার থেকে ফিরে আসা ১ লাখ ৭২ হাজার ১৯৩ জন ব্যক্তি মানসিক ও আর্থিক পুনর্বাসন সেবা পেয়েছেন। ৮ লাখ ১৪ হাজার ৪৫৩টি ঝুঁকিপূর্ণ পরিবারকে সেবা ও সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। ৩০৫ জন নারী জীবিকা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২৯ হাজার ৭৫৪ জন নারীকে আইনি সহায়তা দিয়েছেন। ৫৮টি বাল্যবিয়ে প্রতিরোধ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com