চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামীলীগ সমর্থক ও জামায়াত সমর্থক আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চলে। তবে চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান ও ক্যামেরাপার্সনের উপর হামলার অভিযোগ ওঠেছে। নির্বাচনে বিএনপি সমর্থিত একটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সহ-সভাপতিসহ ৯টি পদে প্রতিন্দ্বীতা অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট মো. সেলিম উদ্দিন বলেন, দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৪ হাজার ভোটারের মধ্যে প্রায় ৭০০ ভোট কাস্ট হয়েছে। দুপুরের পর ভোটারের উপস্থিতি আরও বাড়বে। নির্বাচনকে কেন্দ্র করে আদালত এলাকায় বিপুল সংখ্যাক পুলিশী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুপুর ১২টার দিকে ভোট চোর চোর, বিএনপি ভোট চোর স্লোগান দিয়ে আইনজীবী সমিতি অফিসের সামনে সমাবেশ করে জামায়াতপন্থী আইনজীবীরা। জামায়াতপন্থী চট্টগ্রাম ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল আলম বলেন, এটি একতরফা কথিত নির্বাচন। ২০২৬ সালের সমিতির নির্বাচনে বৈধ প্রার্থী তালিকায় থাকা আমাদের ১২ জন প্রার্থীও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আমরা আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলাম। কারণ বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। একটি পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচন আয়োজন করা হচ্ছে। গত ৫ মে থেকে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা।
সাধারণ আইনজীবীরা জানান, জেলা আইনজীবী সমিতির ১৩৩ বছরের ইতিহাসে কখনো ভোটবিহীন বা অটো কমিটি গঠনের নজির নেই। করোনাকালেও সমিতিতে প্রতিদ্বন্দি¦তাপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু গত বছরের ধারাবাহিকতায় এবারও নির্বাচন কমিশন ‘পাতানো ও একতরফা’ নির্বাচনের ভোট চলছে। তাই সাধারণ আইনজীবীরা ভোট বর্জন করেছে। সাজানোর নির্বাচনকে ঘিওে দিন দিন সমিতির গণতান্ত্রিক ঐতিহ্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার পরিবেশ ক্ষতিপ্রস্ত হচ্ছে।
আওয়ামীপন্থী আইনজীবী নেতা সমিতির সভাপতি প্রার্থী থাকলেও ফরম নিতে পারেননি সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। তিনি বলেন, নির্বাচন কমিশন নজিরবিহীন স্বৈরাচারি কায়দায় একতরফা নির্বাচন করছেন।সভাপতি-সেক্রেটারি আগেই বিনাভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অংশ নিতে আমাদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দিয়েছেন, ফরম বিক্রি করেননি। তাই নির্বাচন বর্জনের ডাক দিয়েছি আমরা। এর আগে দুপুর তিনটার দিকে আদালতপাড়ায় সাধারণ আইনজীবী পরিষদ ব্যানারে বিপুল সংখ্যাক আওয়ামীপন্থী আইনজীবীরা ‘ভোট চোর চোর, বিএনপি ভোট চোর’, স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি মহানগর, জেলা ও দায়রা জজ আদালত ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
Leave a Reply