চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে এবার নগরীর চান্দগাঁও এলাকায় চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৫৫ বছর বয়সী এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলশীতে দুই বোনকে ধর্ষণচেস্টার মামলায় মাদ্রাসা শিক্ষক আবদুল বাতেনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শনিবার দুই আসামিকে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে তাদের কারাগারে প্রেরণ করা হয়। শুক্রবার রাতে চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি টেকবাজার এলাকার ইব্রাহিম কলোনিতে অভিযান চালিয়ে আশফাকুর রহমান নামের ওই দোকানিকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয়ভাবে একটি মুদি দোকান পরিচালনা করতেন।
জানা গেছে, ভুক্তভোগী শিশুটির পরিবার নিয়মিত ওই দোকান থেকে কেনাকাটা করত। বাসার পাশেই দোকান হওয়ায় শিশুটি প্রায়ই সেখানে খেলতে যেত। অভিযোগ রয়েছে, গত ১৫ মে রাতে শিশুটিকে একা পেয়ে দোকানের ভেতরে নিয়ে যৌন নির্যাতন করা হয়। এজাহারে বলা হয়েছে, ঘটনার পর শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। তবে শিশুটির ভবিষ্যতের কথা বিবেচনা করে পরিবার প্রথমে ঘটনাটি গোপন রাখা হয়। শুক্রবার বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের আশ্বাসে শিশুর মা চান্দগাঁও থানায় মামলা করেন। সেই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ নুর হোসেন মামুন বলেন, শিশুটির পরিবারের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানার আমবাগান এলাকায় দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে। নগরের খুলশী আবহাওয়া অফিসের কাছে রেললাইনের পাশের একটি মসজিদ সংলগ্ন মক্তবে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আসামি আব্দুল বাতেনের বাড়ি কুমিল্লায়। শিক্ষকতার সুবাদে তিনি ওই এলাকাতেই থাকতেন। ভুক্তভোগী দুই বোনেরও শিক্ষক ছিলেন তিনি। শিশু দুটির বয়স আনুমানিক ১০ ও ৬ বছর।
খুলশী থানার ওসি আরিফুর রহমান বলেন, ধর্ষণচেস্টার অভিযোগ মামলা দায়ের করে সেই মামলায় আসামিকে আদালতে চালান করা হয়।আদালত তাকে কারাগাওে পাঠানোর নির্দেশ দেন। এ রআগে ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী দুই বোনকে থানায় এনে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে।
Leave a Reply