ধর্ষক মনির হোসেন
চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার ১৪ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম চীফ মেট্টোপলিটন আদালতের নারী ও শিশু জেনারেল রেজিষ্ট্রেশন শাখায় চার্জশিটটি জমা দেয় বাকলিয়া থানার পুলিশ। শিশু ধর্ষণ মামলায় এর আগে এতো দ্রুত তদন্ত শেষ করে সাম্প্রতিক সময়ে চার্জশিট দাখিলের নজির এই প্রথম।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি মনির হোসেন ঘটনা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামির জবানবন্দি, প্রত্যক্ষদর্শী সাক্ষী, মেডিক্যাল রিপোর্টসহ সকল তথ্য-উপাত্ত সংগ্রহ করে মাত্র দুই সপ্তাহের মধ্যে চার্জশিট তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
গত ২১ মে চট্টগ্রাম মেট্টোপলিটন সিটির বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকায় নানীর বাসায় দুপুরের খাবার খেয়ে সড়কে খেলাধুলা করছিলেন। সেই সময় চিপসের লোভ দেখিয়ে পাশের একটি গুদামে নিয়ে জোর করে ধর্ষণ করেন আসামি মনির। পরে শিশুটি কান্না করতে করতে এসে তার নানা ও নানীকে ঘটনা বললে তারা গিয়ে গুদাম থেকে মনিরকে আটক করেন। এ ঘটনায় সেখানে সাধারণ মানুষ জড়ো হয়। এক পর্যায়ে মনিকে গণধোলাই দিতে চান। তখন ৯৯৯ ফোন করেন স্থানীয় মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনিরকে আটক করে থানায় নিয়ে যেতে চান। তখন উত্তেজিত জনতা মনিরকে তাদের হাতে ছেড়ে দিতে বলেন। পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। রাতে আসামি মনিরকে থানায় নিয়ে যাওয়ার চেস্টা করলে পুলিশ-জনতা সংর্ঘষ শুরু হয়। সেই সংর্ঘষ রাতে পুরো বাকলিয়া এলাকায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ ধর্ষণ মামলার পাশাপাশি পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়। তারপরই মাত্র দুই সপ্তাহের মধ্যে শিশু ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট দাখিল করলো পুলিশ।
Leave a Reply