নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিল ‌’বাবা’ গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলা/ ১৪ দিনে আদালতে চার্জশিট দিল পুলিশ হজ শেষে প্রথম ফ্লাইটে চট্টগ্রামে ফিরলেন ৩৭৮ হাজী হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে
চট্টগ্রামে সিল ‌’বাবা’ গ্রেপ্তার

চট্টগ্রামে সিল ‌’বাবা’ গ্রেপ্তার

৩২ নকল সিল ও জাল দলিল তৈরির সরঞ্জাম উদ্ধারে গ্রেপ্তার জাহিদ
চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরের আদালতপাড়া থেকে জাল খতিয়ান, দলিল ও সরকারি নথি তৈরির অভিযোগে মো. জাহিদ হোসেন জনি (৩৪) নামে এক যুবক গ্রেপ্তার হয়। তার কাছ থেকে বিভিন্ন সরকারি দপ্তরের নামে তৈরি ৩২টি নকল সিল এবং খতিয়ানের আট পাতা উদ্ধার করা হয়েছে। যাকে বলে সিল ‘বাবা’। গতকাল শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে কোতোয়ালী থানা পুলিশ গ্রেপ্তার দেখিয়ে মামলা করে।
আইনজীবী এনেক্স ভবন-১ এর ৭২৫ নম্বর চেম্বারে জাল খতিয়ান, দলিল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথি তৈরি করা হচ্ছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীনসহ সমিতির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ওই চেম্বারে জাহিদ হোসেন জনিকে জাল নথি তৈরির কাজে যুক্ত অবস্থায় আটক করা হয় বলে দাবি করা হয়েছে। পরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন জানান, জাহিদের কাছ থেকে বিভিন্ন সরকারি অফিস ও কর্মকর্তার নামে তৈরি ৩২টি নকল সিল এবং খতিয়ানের আট পাতা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে জালিয়াতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় কোতোয়ালী থানায় প্রতারণা, জালিয়াতি ও জাল দলিল ব্যবহারের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com