নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
রাউজানে যুবদল নেতাকে খুনে ১৯ জনের বিরুদ্ধে মামলা পতাকা লাগাতে গিয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় বুধবার চট্টগ্রাম সিএমএম মনিরুল হাসান/ ঢালাওভাবে শোন এরেস্ট করা যাবে না, দিতে হবে ব্যাখ্যা চট্টগ্রামে হানি ট্র্যাপে ফেলে দুই বছর আগে বাবাকে খুন করে ছেলে চট্টগ্রামে শিশু ধর্ষণ/ চার কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ শেষ মঙ্গলবার যুক্তিতর্ক সিএমএম আদালত/ চমেক ঘিরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ চট্টগ্রামের সেই শিশু ধর্ষণ মামলার বিচার শুরু/ বুধবার নয় সাক্ষীকে হাজির হতে সমন জারি চট্টগ্রামে ব্যবসায়ীকে মেরে টাকা ছিনিয়ে নেন দুই স্বেচ্ছাসেবক দল নেতা! চট্টগ্রামের সেই আলোচিত শিশু ধর্ষণ মামলা/ চার্জশিট আমলে, অভিযোগ গঠনের শুনানি কাল
চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় বুধবার

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় বুধবার

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরের আলোচিত বাকলিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণ মামলায় ছয় কার্যদিবসে মামলার বিচারিক কার্যক্রম শেষ করেছেন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এর আদালত এসব আদেশ দেন।
ট্রাইব্যুনাল পিপি মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় চার কার্যদিবসে মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা সম্পন্ন হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির পরীক্ষা ও মঙ্গলবার যুক্তিতর্ক শেষ করা হয়েছে। আগামীকাল বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আদালত সূত্রে জানা যায়, গত ৯ জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। আসামি মনির হোসেন (৩০) কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা। তবে তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার মিয়াখাননগরে বসবাস করতেন। গত ২১ মে বিকেলে বাকলিয়ার নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদামকক্ষে চার বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং ভুক্তভোগী ও আসামির জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com