নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি প্রকৃতির রুদ্ররোষে মানুষ/পাহাড়ে পাহাড় ধসের ডাবল সেঞ্চুরি চট্টগ্রামে প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন/ ক্ষতিগ্রস্থ কৃষক ও খামারিদের বীজ, ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়াচ্ছে সরকার এনবিআরের সার্ভারে ঢুকে বন্দর থেকে মদ ও সিগারেটের চালান খালাসের চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার চট্টগ্রামে অন্ডকোষে আঘাত করে দারোয়ান খুন/ মামলার চার ঘন্টার মধ্যে সাত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে স্মৃতিস্তম্ভের উদ্বোধন/ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়ে শহীদ হলো, অথচ দেশে বৈষম্য বাড়ছে- ওয়াসিমের বাবা চট্টগ্রামে ডিডিএন অফিস সন্ত্রাসী হামলায় অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই
পতাকা লাগাতে গিয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

পতাকা লাগাতে গিয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি বৈষ্ণব (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে লালদীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা। তিনি লালদীঘির পাড় এলাকার একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে ওই খাবারের দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছিলেন রামহরি। এ সময় অসাবধানতাবশত তিনি জানালার পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন বলেন, লালদীঘির পাড় এলাকায় পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com