নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
সিএমএম আদালত/ চমেক ঘিরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ চট্টগ্রামের সেই শিশু ধর্ষণ মামলার বিচার শুরু/ বুধবার নয় সাক্ষীকে হাজির হতে সমন জারি চট্টগ্রামে ব্যবসায়ীকে মেরে টাকা ছিনিয়ে নেন দুই স্বেচ্ছাসেবক দল নেতা! চট্টগ্রামের সেই আলোচিত শিশু ধর্ষণ মামলা/ চার্জশিট আমলে, অভিযোগ গঠনের শুনানি কাল কাপনের কাপড় বেঁধে মিছিল/ চট্টগ্রামে যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘাত চট্টগ্রামে সিল ‌’বাবা’ গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলা/ ১৪ দিনে আদালতে চার্জশিট দিল পুলিশ হজ শেষে প্রথম ফ্লাইটে চট্টগ্রামে ফিরলেন ৩৭৮ হাজী হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘাত

চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘাত

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরের লেকভ্যালিতে সরকারি জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী বগা গ্রুপের সাথে স্থানীয়দের সঙ্গে পাল্টাপালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আট ব্যক্তি আহত হন। গতকাল শনিবার পর্যন্ত কেউ অভিযোগ না করায় থানায় মামলা দায়ের হয়নি। এর আগে শুক্রবার রাত ১১টার দিকে ফয়’স লেক ও লেকভ্যালি আবাসিক এলাকায় দুই ঘণ্টা ধরে সংর্ঘষ ও উত্তেজনা বিরাজ করে। পুলিশ গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, লেকভ্যালী এলাকায় দুই পক্ষ সংর্ঘাতে জড়িয়েছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুই পক্ষের সংর্ঘাতে ৮ থেকে ১০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে কয়েকজন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। কারা এ ঘটনার নেতৃত্ব দিয়েছেন তদন্ত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের লেকভ্যালি আবাসিক এলাকায় সরকারি একটি জমিতে দেয়াল নির্মাণ ও তা ভাঙাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, ফয়’স লেক ও আশপাশের পাহাড়ি এলাকায় কিছু সরকারি জমি রয়েছে। এসব জমির দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com