নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি প্রকৃতির রুদ্ররোষে মানুষ/পাহাড়ে পাহাড় ধসের ডাবল সেঞ্চুরি চট্টগ্রামে প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন/ ক্ষতিগ্রস্থ কৃষক ও খামারিদের বীজ, ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়াচ্ছে সরকার এনবিআরের সার্ভারে ঢুকে বন্দর থেকে মদ ও সিগারেটের চালান খালাসের চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার চট্টগ্রামে অন্ডকোষে আঘাত করে দারোয়ান খুন/ মামলার চার ঘন্টার মধ্যে সাত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে স্মৃতিস্তম্ভের উদ্বোধন/ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়ে শহীদ হলো, অথচ দেশে বৈষম্য বাড়ছে- ওয়াসিমের বাবা চট্টগ্রামে ডিডিএন অফিস সন্ত্রাসী হামলায় অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই
চট্টগ্রামে ব্যবসায়ীর তিন ফ্ল্যাটে চুরির ঘটনায় দুই চোর গ্রেপ্তার

চট্টগ্রামে ব্যবসায়ীর তিন ফ্ল্যাটে চুরির ঘটনায় দুই চোর গ্রেপ্তার

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের হিলভিউ আবাসিকে গার্মেন্টস ব্যবসায়ীর তিন ফ্ল্যাটে চুরির ঘটনায় মো. খোরশেদ ও ইসমাইল হোসেন নামে দুই চোরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তিন ফ্ল্যাট থেকে চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে পুলিশ।
পাঁচলাইশ মডেল থানার এসআই মো. রিয়াদ উছ সালেহীন বলেন, চুরির ঘটনায় মামলা হওয়ার পর চুরির মালামালসহ দুই চোরকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হলে কারাগাওে পাঠানো হয়। চুরিতে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে চুরির ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় ব্যবসায়ী মামলা দায়ের করেন। পুলিশ ১৫ জুন রাত ১১টার দিকে অভিযান চালিয়ে হাটহাজারীর মীরেরহাট এলাকা থেকে খোরশেদকে(৩০) গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজতে থাকা চোরাইকৃত ১টি অপ্পো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১টি সিম্ফনি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ১৬ জুন সকাল ৮টায় মৌলভীবাজারের রাজনগর থানাধীন কোনাগাঁও এলাকা থেকে ইসমাইল হোসেনকে(৩৮) গ্রেপ্তার করা হয়। আসামিদের তথ্যের ভিত্তিতে ১৬ জুন রাতে কোতোয়ালী থানাধীন একটি স্বর্ণের দোকান থেকে চোরাইকৃত স্বর্ণালংকারের ৪ ভরি ৯ আনা ওজনের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। ওইদিন রাতে খুলশীর আমবাগান নালাপাড়া ছিন্নমূল কলোনির একটি বসতঘর থেকে চারটি রুপার কয়েন, দুটি রুপার চেইন, দুটি রুপার নূপুর, দুটি লেডিস পার্স ব্যাগ ও নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ চৌধুরী রূপনগর ক্লাব সংলগ্ন হিলভিউ আবাসিক এলাকার নাহার ভিলার বাসিন্দা। তার পরিবারের ফ্ল্যাট নং-এ/১, ফ্ল্যাট নং-বি/১ এবং ফ্ল্যাট নং-সি/১-এ গত ৭ জুন ভোররাতে চোরের একটি দল হানা দিয়ে চুরি করে। রাত ৪টার দিকে ইউসুফের কন্যা জারিকা ইমানী বিনতে ইউসুফ বাসায় চোর দেখে চিৎকার দিতে শুরু করলে পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে ওঠেন। এরপর ফ্ল্যাট বি/১ এর ড্রয়িং রুমের জানালার রড ভাঙা এবং ফ্ল্যাটের বিভিন্ন কক্ষের মালামাল মেঝেতে এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ফ্ল্যাট এ/১ এর বেডরুমের আলমারির ড্রয়ারে থাকা ৪ ভরি ওজনের ২টি স্বর্ণের চুড়ি, ১ ভরি ওজনের ১টি স্বর্ণেও ব্রেসলেট, ৪ ভরি ওজনের ৪টি রুপার কয়েন, ১ ভরি ওজনের ১টি ডায়মন্ডের আংটি, ২.৫ ভরি ওজনের ১টি রুপার চেইন ও ১টি রুপার আংটি, ৪টি বিদেশি লেডিস পার্স ব্যাগ, নগদ-৭০ হাজার টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস; ফ্ল্যাট বি/১ এর আলমারির ড্রয়ারে থাকা ২টি অপ্পো ও স্যামসাং কোম্পানির অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি সিম্ফনি বাটন মোবাইল ফোন এবং ফ্ল্যাট সি/১ এর টেবিলের ড্রয়ারে থাকা বিভিন্ন ডাক্তারি সরঞ্জাম, ১টি লেডিস পার্স ব্যাগ চুরি হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com