চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহানগরের রেলওয়ে পাবলিক হাই স্কুলে চুরির অভিযোগে রাতভর বৈদ্যুতিক শক ও পিটিয়ে জয়নাল নামে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মরদেহ উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ জনতা। গতকাল রোববার নগরের পলোপ্রাউন্ড মাঠ সংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলের গেটের ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশ এখনো নিহত ব্যক্তির পরিচয় পাননি।
কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, বৈদ্যুতিক শক ও মারধর করে জয়নাল নামে এক ব্যক্তিকে মেরে ফেলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টেম করার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ ওঠে স্কুলের অফিস সহকারী সমির, আজাদ এদের আটকের চেস্টা করা হচ্ছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম বলেন, রেলওয়ে পাবলিক হাই স্কুলের সামনে স্কুলের দপ্তরি সমির, আজাদসহ পাঁচ এক ব্যক্তিকে স্কুলের ভেতর থেকে এনে রাস্তার পাশে ছুটে ফেলেন। তখন মারধরে আহত ওই ব্যক্তি একটু পানি খেতে চান। আমি দোকান থেকে পানি আনতে যাই। এসে দেখি আজাদ রাস্তার পাশে ফেলে দেওয়া ওই ব্যক্তি আবার লাথি মারছে। তারপরই আহত ব্যক্তি মারা যান। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। পুলিশ এসে ঘটনার তদন্ত করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে সমির, আজাদের নেতৃত্বে মারধর করা হয়। একপর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি মারা যায়। ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধারে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি অবরোধ করে রাখে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
Leave a Reply