চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকার ‘ইয়ুনেস্কো’ পোশাক কারখানা লক্ষ্য করে গুলি করে পাঁচ দুর্বৃত্তের একটি সশস্ত্র দল। প্রকাশ্যে পিস্তল উচিয়ে ফাঁকা গুলি করতে করতে তারা এলাকা ত্যাগ করেন। তারা আলোচিত সন্ত্রাসী বোরহান বাহিনীর সদস্য বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা প্রকাশ্যে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকা আতঙ্ক সৃষ্টি করেছে। ঘটনার পর চান্দগাঁও এলাকার এক যুবদল নেতাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার দুপুরে বিসিক শিল্প এলাকার একটি শিল্পপ্রতিষ্ঠানের সামনে পাঁচজনের একটি দল অবস্থান নেয়। তারা প্রথমে ইয়ুনেস্কো কারখানার সামনে যান। সেখানে সিকিউরিটির সাথে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে পাঁচজনের একজন গেইট থেকে সামনে এসে রাস্তায় অবস্থা নিয়ে কোমড় থেকে পিস্তল বের করে কারখানা লক্ষ্য করে প্রথমে গুলি ছুড়েন। তারপর হাত উপরে তুলে প্রকাশ্যে পরপর দুই রাউন্ড গুলি ছুড়েন। গুলি করতে করতে তারা শিল্প এলাকা ছেড়ে যেতে দেখা যায়। গুলির ঘটনার পর বিসিক এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, বিসিক এলাকায় গুলির ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাঁদা দাবিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তদন্তে কয়েকজনের নাম উঠে এসেছে। থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। থানায় অভিযোগ দিতে আক্রান্তদের বলা হয়েছে। গুলির ঘটনায় জগিত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বিসিক শিল্প এলাকায় গুলির ঘটনার কিছুক্ষণ পর ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদলের এক নেতাকে মুঠোফোনে হুমকি দেয় ওই চক্র। তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। শারীরিক ক্ষতির হুমকি দেওয়া হয়। এ ঘটনা সন্ত্রাসী বোরহান বাহিনীর সদস্যরা জড়িত। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন কারখানার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দলটি সক্রিয়। মুলত জুট ব্যবসাকেন্দ্রিক বিরোধ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিসিক শিল্প এলাকায় কয়েক দফা গুলির ঘটনা ঘটেছে।
ফেবসুকে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলিকে আক্রান্ত কারখানাটির সামনে থেকে গোলাপি টি-শার্ট পরা এক যুবক সড়কের দিকে এগিয়ে আসছেন। এ সময় তাঁর পাশ দিয়ে কয়েকজন পথচারী হেঁটে যাচ্ছেন। এরপর সড়কে দাঁড়িয়ে কারখানার দিকে তাক করে ফাঁকা গুলি ছোড়েন টি-শার্ট পরা যুবক। পরে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় পিস্তল উঁচিয়ে আবার গুলি করতে দেখা যায় তাঁকে।
Leave a Reply