চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় ফুচকা খাওয়ানোর কথা বলে ১৭ বছর বয়সী শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে ভগ্নিপতি ফজলুল করিমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় দেন।
ট্রাইব্যুনাল পিপি মো. আকবর আলী বলেন, শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামি ফজলুল করিমকে যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্য আরেকটি ধারায় আসামিকে ১৭ বছরের সশ্রম কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক। আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানায়, চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় ২০২২ সালের ৩১ অক্টোবর শ্যালিকাকে ফুচকা খাওয়ানোর কথা বলে আসতে বলেন ভগ্নিপতি। সেখান থেকে অপহরণ কওে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা মোহাম্মদ আলী বাবুল বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মঙ্গলবার সেই মামলার রায় ঘোষণা হলো।
Leave a Reply