নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি প্রকৃতির রুদ্ররোষে মানুষ/পাহাড়ে পাহাড় ধসের ডাবল সেঞ্চুরি চট্টগ্রামে প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন/ ক্ষতিগ্রস্থ কৃষক ও খামারিদের বীজ, ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়াচ্ছে সরকার এনবিআরের সার্ভারে ঢুকে বন্দর থেকে মদ ও সিগারেটের চালান খালাসের চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার চট্টগ্রামে অন্ডকোষে আঘাত করে দারোয়ান খুন/ মামলার চার ঘন্টার মধ্যে সাত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে স্মৃতিস্তম্ভের উদ্বোধন/ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়ে শহীদ হলো, অথচ দেশে বৈষম্য বাড়ছে- ওয়াসিমের বাবা চট্টগ্রামে ডিডিএন অফিস সন্ত্রাসী হামলায় অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই চ্যানেল আই সেরাকণ্ঠ মৌমিতাকে নিয়ে কুরুচিকর তথ্য প্রচার/ চট্টগ্রাম সাইবার আদালতে ১৯ জনের বিরুদ্ধে মামলা আগে যা ছিল ডোবা-পুকুর, এখন সেখানে চসিকের সিটি বাস টার্মিনাল চট্টগ্রামে ঝোপ থেকে পরিত্যাক্ত বিদেশী পিস্তল উদ্ধার
চট্টগ্রামে ঝোপ থেকে পরিত্যাক্ত বিদেশী পিস্তল উদ্ধার

চট্টগ্রামে ঝোপ থেকে পরিত্যাক্ত বিদেশী পিস্তল উদ্ধার

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ব্রাজিলে তৈরি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার এ ঘটনায় পুলিশ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়ের ঝোপ থেকে পিস্তলটি পাওয়া যায়।
কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তলটি উদ্ধার করেছি। পিস্তলটি কারা, কীভাবে ঝোপে ফেলে গেছে তার সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত কি না তদন্ত করে দেখা হচ্ছে। ব্যালিস্টিক পরীক্ষাসহ সব ধরনের যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া বিদেশী পিস্তলটির হাতল প্লাস্টিকের এবং মূল কাঠামো লোহার তৈরি। এক পাশে টরাস এবং অন্য পাশে ব্রাজিলে তৈরি খোদাই করে লেখা রয়েছে। প্রাথমিকভাবে এটি ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি ৯ মিলিমিটার ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল বলে ধারণা করেছে পুলিশ। অস্ত্রটি আগে থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com