চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে চ্যানেল আই সেরাকণ্ঠ মৌমিতা বড়–য়া ও তার মা অ্যাডভোকেট রিক্তা বড়–য়াকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও কুরুচিকর তথ্য প্রচারের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের জজ মিজানুর রহমানের আদালত শুনানি শেষে নগরের কোতোয়ালী থানাকে অভিযোগ এজাহার গ্রহনের নির্দেশ দিয়েছেন। মামলাটি কাউন্টার টেরোরিজমকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- ধরিত্রীময়ী বড়–য়া, অনুপমা বড়–য়া, চয়ন বড়–য়া, উপমা বড়–য়া তুষি, রাফসান আহমেদ, অয়ন বড়–য়া, পুনম বড়–য়াকাজল বড়–য়া, তুর্ণা বড়–য়া, মো. ইকবালসহ ১৯ জন।
মামলার বাদী অ্যাডভোকেট রিক্তা বড়–য়া বলেন, আমার মেয়ে মৌমিতা বড়–য়া তার শ^শুরের সঙ্গে গোপনে ফ্রাসে ভীক্ষু সেজে চলে যায় স্বামী সর্ম্পকে কথা বলতে ওনার বাসায় যান। এক পর্যায়ে শ^শুরের সঙ্গে তার তর্কবির্তক হয়। আমি ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলেন। এমনকি আমার মেয়ে শ^শুর বাড়ি থেকে বের হওয়ার আগে সবার সামনে পুলিশ তার ব্যাগও চেক করেন। তারপর আমরা আমাদের বাসায় চলে আসি। পরে মেয়ের শ^শুরপক্ষ অনিবন্ধিত ভুইফোঁড় দুটি অনলাইন পোর্টালে ঢেকে এনে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিকর তথ্য দেন। যাচাই বাছাই শেষে আমি ও আমার মেয়ে চ্যানেল আই সেরা কণ্ঠ মৌমিতাকে নিয়ে স্বর্ণ চুরি, মারধর, ভাংচুরসহ নানা মিথ্যা তথ্য প্রচার করে সামাজিকভাবে সুনাম ক্ষুন্ন করেছেন। এ ভিডিও ইচ্ছাকৃতভাবে অনেকে নিজের ফেসবুকে প্রচার করেন। এ ঘটনায় আমার মেয়ে আত্মহত্যা করার চেস্টা করেন। মিথ্যা ঘটনা ও অপতথ্য প্রচার করার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আদালত শুনানি শেষে এজাহার নিতে নির্দেশ দিয়েছেন। কাউন্টার টেরোরিজমকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
Leave a Reply