নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি প্রকৃতির রুদ্ররোষে মানুষ/পাহাড়ে পাহাড় ধসের ডাবল সেঞ্চুরি চট্টগ্রামে প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন/ ক্ষতিগ্রস্থ কৃষক ও খামারিদের বীজ, ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়াচ্ছে সরকার এনবিআরের সার্ভারে ঢুকে বন্দর থেকে মদ ও সিগারেটের চালান খালাসের চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার চট্টগ্রামে অন্ডকোষে আঘাত করে দারোয়ান খুন/ মামলার চার ঘন্টার মধ্যে সাত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে স্মৃতিস্তম্ভের উদ্বোধন/ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়ে শহীদ হলো, অথচ দেশে বৈষম্য বাড়ছে- ওয়াসিমের বাবা চট্টগ্রামে ডিডিএন অফিস সন্ত্রাসী হামলায় অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই
চট্টগ্রামে পুলিশ কনস্টেবল খুনে ১০ ছিনতাইকারীর যাবজ্জীবন

চট্টগ্রামে পুলিশ কনস্টেবল খুনে ১০ ছিনতাইকারীর যাবজ্জীবন

চট্টগ্রামে পুলিশ কনস্টেবল খুনে
১০ ছিনতাইকারীর যাবজ্জীবন

শিশির মাহমুদ
চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুমকে খুনের মামলায় ১০ ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় দেন। ২০১৩ সালে চট্টগ্রাম নগরের টাইগারপাস আমবাগান এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ার সময় পুলিশ সদস্যকে খুন করে আসামিরা।
দন্ডিত আসামিরা হলেন- মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাশ, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল। এদের মধ্যে তপন চন্দ্র সরকার, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। বাকি পাঁচ আসামি পলাতক।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ জানান, খুনের ঘটনায় সাক্ষ্য-প্রমাণে প্রমাণিত হওয়ায় ১০ আসামির যাবজ্জীবন কারাদন্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার আড়াই লাখ টাকা নিহতের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ৩ নভেম্বর খুলশী থানার টাইগারপাস আমবাগান এলাকার ডিআইজি বাংলোর সামনে ছুরিকাঘাতে কনস্টেবল আবদুল কাইয়ুম(২২) নিহত হন। ওইদিন একটি ছিনতাইয়ের ঘটনা দেখে বাধা দিতে গেলে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আরও তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় খুনের মামলা দায়ের হয়। মামলার মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেন। নিহত কাইয়ুম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা ছিলেন। ২০১২ সালের ৬ অক্টোবর কনস্টেবল হিসেবে পুলিশে যোগদান করেন। তদন্ত শেষে পুলিশ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com