নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি প্রকৃতির রুদ্ররোষে মানুষ/পাহাড়ে পাহাড় ধসের ডাবল সেঞ্চুরি চট্টগ্রামে প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন/ ক্ষতিগ্রস্থ কৃষক ও খামারিদের বীজ, ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়াচ্ছে সরকার এনবিআরের সার্ভারে ঢুকে বন্দর থেকে মদ ও সিগারেটের চালান খালাসের চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার চট্টগ্রামে অন্ডকোষে আঘাত করে দারোয়ান খুন/ মামলার চার ঘন্টার মধ্যে সাত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে স্মৃতিস্তম্ভের উদ্বোধন/ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়ে শহীদ হলো, অথচ দেশে বৈষম্য বাড়ছে- ওয়াসিমের বাবা চট্টগ্রামে ডিডিএন অফিস সন্ত্রাসী হামলায় অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই
দুর্নীতি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান আবছারকে কারাদন্ড

দুর্নীতি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান আবছারকে কারাদন্ড

দুর্নীতি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক
চেয়ারম্যান আবছারকে কারাদন্ড
চট্টগ্রাম ব্যুরো
সরকারি ২৯ লাখ টাকা আত্মসাতের দুর্নীতি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছারকে পাঁচ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় সাজা পরোয়ানাম জারি করা হয়েছে।
প্রসঙ্গেত, গত ৭ জানুয়ারি একই আদালত নুরুল আবছারকে আরও তিনটি মামলায় তিন বছর কারাদন্ড দেন। রায় ঘোষণার সময় তখনও পলাতক ছিলেন তিনি।
দুদকের পিপি অ্যাডভোকেট রেজাউল করিম রনি বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ অর্থদন্ড জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়।
১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নুরুল আবছার পৌরসভার ২৯ লাখ ১ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ১৯৯১ সালে দুদক তার বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করে। তদন্ত শেষে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় আদালতে চার্জশিট দাখিল করে দুদকের তদন্ত কর্মকর্তা। তারপর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com