
চট্টগ্রাম ব্যুরো
দ্বৈত নাগরিকত্বের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-০৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হক। সোমবার (১২ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফজলুল হকের আপিল শুনানি শেষে নামঞ্জুর করা হয় তার আবেদন।
শুনানি শেষে জামায়াতের প্রার্থী ডা. একেএম ফজলুল হক গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি বৈষম্যের শিকার হয়েছি। বিএনপির অনেক প্রার্থী দ্বৈত নাগরিকত্বের চূড়ান্ত কাগজ জমা না দিলেও তাদের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে কঠোরতা দেখানো হয়েছে। আমি আমার আইনজীবীর সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেবো।

এর আগে গত ০৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন দ্বৈত নাগরিকত্বের কারণে ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়া হলফনামায় উল্লেখ করেন, ফজলুল হক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে শুনানির সময় তিনি জানান, ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। তবে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে-এই হলফনামার সঙ্গে কোনো সমর্থনকারী নথি প্রদান করা হয়নি।
Leave a Reply