নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী ঘুষের ২০ হাজার টাকাসহ গ্রেপ্তার

বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী ঘুষের ২০ হাজার টাকাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ আলমকে ঘুষের ২০ হাজার টাকাসহ গ্রেপ্তার করেছে দুদক। বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন-২ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
দূদক কর্মকর্তা চট্টগ্রামের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বলেন, চাকরি থেকে অবসরকালীন সময়ে চতুর্থ শ্রেণির কর্মচারী মোহাম্মদ মোসাদ্দের মাসুদের (নিরাপত্তা প্রহরী) কাছ থেকে অফিসের কাগজপত্র ঠিক করতে ৯০ হাজার টাকা দাবি করেন। প্রথম দফায় ব্যাংক চেকের মাধ্যমে কিছু টাকা দেওয়া হয়। বারবার চাপের মুখে আবারও ২০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। সমন্বিত দুদকের টিম অভিযান চালিয়ে ড্রয়ার থেকে টাকাসহ তাকে আটক করা হয়। এ সময় অফিসের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
ভিকটিম মোসাদ্দের মাসুদ বলেন, চাকরি থেকে অবসরের পর চাকরির ফাইল ট্রেজারিতে পাঠানো জন্য ওই কর্মচারী অফিস খরচ দাবি করে ৯০ হাজার টাকা। আমি নানা ধরনের হয়রানি থেকে মুক্তি পেতে ব্যাংক চেকের মাধ্যমে তাকে ৭০ হাজার টাকা প্রদান করি।
বাঁশখালী পরিবার পরিকল্পনা কর্মকর্তা (এমসিএইচ) ডা. শামীমা আক্তার বলেন, অফিস সহকারী হিসেবে তার এমন কোনো আচরণ আমি এ পর্যন্ত দেখিনি। তদন্ত করলে বের হয়ে আসবে।
অভিযানকালীন তদারকি কর্মকর্তা ছিলেন চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রিয়াস উদ্দিন, সহকারী পরিচালক জসীম উদ্দীন, উপ-সহকারী পরিচালক সুরাইয়া সুলতানা, আবুল হাসান, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com