আন্তর্জাতিক ডেস্ক
ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান আন্তর্জাতিক বেসামরিক আগমন ও প্রস্থান ব্যতীত প্রায় সব ধরনের ফ্লাইটের জন্য সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার ভোরে জারি করা একটি সরকারি বিমান চলাচল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলুর।
প্রতিবেদনে বলা হয়, দেশটির বিমান মিশনের উদ্দেশ্যে পাঠানো নোটিশে বলা হয়েছে, ১৫ জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কেবল আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে।
নোটিশ অনুযায়ী, ইরানে প্রবেশ বা ইরান ত্যাগকারী ফ্লাইটগুলো এই সীমিত অনুমতির আওতায় চলাচল করতে পারবে, তবে অন্যান্য সব ধরনের বিমান চলাচল স্থগিত থাকবে।
Leave a Reply