চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য চুড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে জামায়াত নয়টি, এলডিপি দুইটি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নেজামে ইসলাম, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আসন বন্টনের পর জামায়াত ইসলামী
চট্টগ্রাম-১ (মিরসরাই), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবরশাহ), চট্টগ্রাম-৬ (রাউজান উপজেলো), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া), চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ভোটে লড়ছেন। এনসিপিকে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও), বাংলাদেশ খেলাফত মজলিসকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) এবং এলডিপিকে চট্টগ্রাম-১২ (পটিয়া) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে, চট্টগ্রাম-৯ আসনে নেজামে ইসলাম পার্টি, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফতে মজলিসকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ভোটের লড়তে যাচ্ছেন।
Leave a Reply