নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
চট্টগ্রাম নগর থেকে ৩৩০ দুষ্কৃতিকারীকে বহিস্কার করেছে সিএমপি

চট্টগ্রাম নগর থেকে ৩৩০ দুষ্কৃতিকারীকে বহিস্কার করেছে সিএমপি

স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৩০ ব্যক্তিকে দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করে চট্টগ্রাম নগরীতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ(সিএমপি)। গতকাল শনিবার বিকালে এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করে সিএমপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম নগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তারই অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয় পুলিশ। নগরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে তল্লাশি ও এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ৩৩০ ব্যক্তিকে দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করে চট্টগ্রাম নগরীতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ(সিএমপি)। গতকাল শনিবার বিকালে এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করে সিএমপি।
সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮এর ৪০, ৪১ ও ৪৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুস্কৃতিকারীদের বহিস্কার এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উক্ত দুষ্কৃতিকারী দলের সদস্যদেরকে চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জারি করা বিজ্ঞপ্তিতে নাম থাকা শিবু প্রশাদ চৌধুরীসহ কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে। ৩৩০ জনের বেশির ভাগই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম লিটন, ফরহাদুল ইসলাম রিটু, নুরুল আজিম রনি, আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন, ফজলে করিম চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শীর্ষ নেতা। চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগ দলীয় সাবেক কাউন্সিলর দুই ডজন কাউন্সিলরের নামও রয়েছে। তালিকায় রয়েছে সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের নামও।
এদিকে শনিবার বিকেলে নগরের কাজীর দেউড়ী এলাকায় তল্লাশি অভিযান চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও সেনাবাহিনী। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালায় যৌথ বাহিনীর সদস্যরা।
সিএমপির তালিকায় শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে সাজ্জাদ আলী প্রকাশ সাজ্জাদ, সাজ্জাদ প্রকাশ ছোট সাজ্জাদ, ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না, রায়হান, বোরহান, মোবারক হোসেন ইমন, হাড্ডি জনি, চুক্কু, ডেনডাইয়া, গিট্টু মানিক, টারজেন, গলাকাটা রইন্যা, অস্ত্র মিলন, নলা কাসেম, বাইক বাবু, সুমন চন্দ্র দাশ, পিচ্চি জাহিদ, হাত কাটা ইদু, কালা জাহিদ, কট নাজিম, ডাকাত ইউসুফ, বুইশ্যা, কার মাসুদ, কানা কুদ্দুস, সোর্স আনোয়ার, লাল বাদশা, পিচ্ছি কাওসার, লাল সাগর, পিচ্চি সাবু, কালা নোমান, মাছ কাদের, কানা মাসুদ, ঢাকাইয়া সুমন, ব্লেড রুবেল, ডাইল জাহেদ, কসাই সোহেল, ডিবি ফয়সালসহ আরও অনেকে।
তালিকায় বিএনপি নেতা ও মৃত কাউন্সিলরের নামও রয়েছে। এরা হলেন- মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির বর্তমান যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িতপ্রাপ্ত) শওকত আজম খাজা, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের নামও। অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর মাদারবাড়ি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী গত বছরের নভেম্বরে মারা গেলেও তাঁর নাম বহিষ্কার তালিকায় আছে ২২৭ নম্বরে।
কোতয়ালী থানার ওসি আফতাব উদ্দীন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করছি। নির্বাচনের আগ পর্যন্ত নগরের গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত তল্লাশি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com