নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
বোয়ালখালীতে গোয়ালঘরে অস্ত্র, সেনা অভিযানে দুই সন্ত্রাসী গ্রেপ্তার

বোয়ালখালীতে গোয়ালঘরে অস্ত্র, সেনা অভিযানে দুই সন্ত্রাসী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬) নামে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি শটগান ও পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে বেংগুরা এলাকায় এ অভিযান চালানো হয়।
সেনা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নির্দেশনায় বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি বিদেশি শটগান, দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গোলাবারুদ এবং অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
সেনাসদস্যরা জানান, অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে চারদিক থেকে ঘিরে ফেলায় তারা পালাতে পারেননি। এ সময় একটি বিদেশি পিস্তল ও কিছু গোলাবারুদ জব্দ করা হয়।
পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা চারটি ভিন্ন স্থানে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছিলেন। এসব স্থানের মধ্যে ছিল পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্স, গোয়ালঘরের খড়ের নিচে এবং নির্মাণাধীন ভবনের বালির স্তূপ। পরে এসব স্থান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল জানান, সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ছয়টি এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তারা অতীতেও বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি নিজেরা দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করতেন।
অভিযান শেষে বোয়ালখালী থানার পুলিশ জব্দ করা মালামালের তালিকা তৈরি করে গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com