নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে মুসোভেনির জয়, ৪০ বছর ক্ষমতায় থাকার বিরল রেকর্ড

উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে মুসোভেনির জয়, ৪০ বছর ক্ষমতায় থাকার বিরল রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রবীণ রাজনীতিক ও বর্তমান প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনি। টানা ৪০ বছর ক্ষমতায় থেকে বিরল রেকর্ড গড়েছেন তিনি। শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই জয়ের মাধ্যমে টানা পাঁচ দশক ধরে ক্ষমতায় থাকার ইতিহাস গড়লেন মুসোভেনি।
এই ফলাফলে ৮১ বছর বয়সী মুসোভেনির ক্ষমতা আরও জোরদার হলো। এতে তাঁর রাজনৈতিক অবস্থান আরও মজবুত করতে সাহায্য করবে। এবারের সাধারণ নির্বাচনকে তাঁর জন্য বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল।
উগান্ডার নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে মুসোভেনি প্রায় ৭২ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী পপ তারকা থেকে রাজনীতিবিদ হওয়া ববি ওয়াইন পেয়েছেন ২৪ শতাংশ ভোট।
তবে নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ করেছেন ববি। নির্বাচনের সময় দেশটির ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষের দাবি, ‘ভুয়া তথ্য’ ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।
এদিকে শনিবার সকালে ববি ওয়াইনকে হেলিকপ্টারে ‘জোর করে’ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি। অজ্ঞাত স্থান থেকে বলেছেন, সামরিক অভিযানের সময় বাড়ি থেকে পালাতে সক্ষম হয়েছেন।
উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী ববি ওয়াইনকে তাঁর বাড়ি থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে ‘জোর করে’ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে ববির দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি)। দলটি অভিযোগ করে, ববিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা জানানো হয়নি।
তবে পরে ওয়াইন এক্সে লিখেছেন, ‘গত রাত আমাদের বাড়ির পরিস্থিতি খুব খারাপ ছিল। সেনাবাহিনী ও পুলিশ আমাকে ধরতে অভিযান চালিয়েছে। এ সময় তারা বিদ্যুৎ বন্ধ করে দেয় এবং কিছু সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমি নিশ্চিত করতে চাই, আমি তাদের হাত থেকে পালাতে সক্ষম হয়েছি। আমি এই মুহূর্তে বাড়িতে নেই।’
স্থানীয় সময় গত বৃহস্পতিবার উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয়। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় উত্তেজনাপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচনী প্রচারে ববি উগান্ডায় কয়েক দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। জাতিসংঘের মতে, নির্বাচনী প্রচারের সময়টায় ব্যাপক দমন-পীড়ন চলেছে। বিরোধীদের ভয় দেখানো হয়েছে।
বৃহস্পতিবার ভোট গ্রহণের পরপরই ববি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অভিযোগ করেছিলেন, বৈধ ভোটারের চেয়ে অনেক বেশি ভোট গণনা করা হয়েছে। তিনি উগান্ডার জনগণের প্রতি ‘সঠিক সময়ে উঠে দাঁড়াতে ও অপরাধমূলক শাসনকে প্রত্যাখ্যানের’ আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com