নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
সংসদ নির্বাচন: ফটিকছড়ি বিএনপির প্রার্থী আলমগীরের মনোনয়ন বাতিল, টিকে গেল আসলাম চৌধুরী

সংসদ নির্বাচন: ফটিকছড়ি বিএনপির প্রার্থী আলমগীরের মনোনয়ন বাতিল, টিকে গেল আসলাম চৌধুরী

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর ও কুমিল্লা-১০ আসনে দলটির প্রার্থী আবদুল গফুর ভুইয়ার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে ইসি এ রায় দেয়। যদিও রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে এ দুজনের মনোনয়নপত্র বৈধ হয়েছিল।
জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সরোয়ার আলমগীর ঋণখেলাপি হওয়ার কারণে জামায়াত প্রার্থীর করা সেই আপিলটি মঞ্জুর করে ইসি। এরপর যাচাইবাছাই শেষে আপিল শুনানিতে বিএনপি প্রার্থীর এ মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়।
অন্যদিকে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভুইয়া দ্বৈত নাগরিক বলে আপিলে অভিযোগ করা হয়। এ প্রার্থী আপিল শুনানিতে অনুপস্থিত ছিলেন। ইসি তার মনোনয়নপত্রও বাতিল করে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া নির্বাচনী হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করেননি। এ কারণে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে নবম ও শেষদিনের মতো রিটার্নিং কর্মকর্তাদের যাচাইবাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলে বিকেল ৫টা পর্যন্ত।
শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত মোট ৩৫টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে আগের দিনগুলোয় অপেক্ষমাণ থাকা আবেদনগুলো রোববারের শুনানিতে নিষ্পত্তি করা হচ্ছে। একইসঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, সে বিষয়েও সিদ্ধান্ত দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এরমধ্যে শুধু শেষ দিনেই (৯ জানুয়ারি) ১৭৬টি আপিল জমা পড়ে। গত ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন।
তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com