চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এলাকায় ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। রোববার সকালে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত সালমা আক্তার একই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি নুর হোসেন মামুন বলেন, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে জসিম রোববার সকালে তার স্ত্রীকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন ওই নারীকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপসাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
Leave a Reply