নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
মৃত্যুর আগে লোমহর্ষক জবানবন্দি: স্বামী-শাশুড়ি বিষ খাওয়ায় গৃহবধুকে

মৃত্যুর আগে লোমহর্ষক জবানবন্দি: স্বামী-শাশুড়ি বিষ খাওয়ায় গৃহবধুকে

সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় এক গৃহবধূকে জোরপূর্বক স্বামী ও শাশুড়ি মিলে বিষপান করিয়ে মৃত্যুর কোলে পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের বারদোনা গ্রামের বাহাদির পাড়ায় ঘটেছে।
নিহত ওই মহিলার নাম আমেনা বেগম (২৪)। তিনি উপজেলার সদর ইউনিয়নের বারদোনা গ্রামের বাহাদির পাড়ার মোহাম্মদ ইউসুফের স্ত্রী।
নিহত আমেনা বেগমের ভাগ্নে মোহাম্মদ তৌসিফ জানান, ২০২২ সালে পারিবারিকভাবে নিহত আমেনা বেগমের সাথে মোহাম্মদ ইউসুফের বিয়ে হয়। বিয়ের পর হতে বিভিন্ন বিষয় নিয়ে তাদের পরিবারে অশান্তি লেগে থাকতো। তুচ্ছ ঘটনায় আমেনার স্বামী ও শাশুড়ি শারীরিক ও মানসিক নির্যাতন করতো।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জানুয়ারি) আমেনাকে তার স্বামী ও শাশুড়ি দিনভর শারীরিক নির্যাতন করে ও পরে জোর করে তাকে বিষপান করিয়ে দেয়। যাতে আমেনা মরে যায়। বিষপান করিয়ে তারা দুজনই বাড়ি থেকে সটকে পড়ে।
এরপর আমেনা ছটফট করলে বাড়ির পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানেই শনিবার (১৭ জানুয়ারি) ১১ টার দিকে বিষক্রিয়ায় চিকিৎসারত অবস্থায় আমেনা বেগম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আমরা আইনগত ব্যাবস্থা গ্রহণ করবো।
মৃত্যুর আগে আমেনা বেগম হাসপাতাল বেডে শুয়ে শুয়ে বলে গেছেন, তার স্বামী ও শাশুড়ি জোর করে তাকে বিষপান করিয়েছে।
নিহত আমেনা বেগমের বাপের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মীর পাড়ায়। তাঁর ২ বছর বয়সী একটি কন্যাসন্তান আছে।
সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন জানান, বিগত দিনে তাদের পারিবারিক কলহ নিয়ে তাহার নিকট শালিসি বৈঠক হয়েছিল। বৈঠকে ছেলে পক্ষের আচরণ একেবারেই গ্রহণযোগ্যতা ছিল না।গতকাল রাতে শুনলাম মেয়েটি মারা গেছে। বিষয়টি জানার পর নিজেই খুবই মর্মাহত।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com