নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
চট্টগ্রামে শিল্পপতির বাড়িতে গুলি: পুলিশের আবেদনে আসামি ‘সন্ত্রাসী’ বার্মা সাইফুল

চট্টগ্রামে শিল্পপতির বাড়িতে গুলি: পুলিশের আবেদনে আসামি ‘সন্ত্রাসী’ বার্মা সাইফুল

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি:
চট্টগ্রামে নগরে শিল্পপতি মোস্তাফিজুর রহমান পরিবারের বাসভবনে গুলি ও চাঁদাবাজির মামলায় ‘সন্ত্রাসী’ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা এর আদালত এ নির্দেশ দেন। যদিও গুলি করার পর তখন আরেক সন্ত্রাসী গ্রুপ সাজ্জাদ বাহিনীর সন্ত্রাসীরা গুলি করেছিলেন বলে অভিযোগ ওঠেছিল। ওই বাড়িতে তার ছোট ভাই শিল্পপতি ও চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বদেশের সম্পাদক সাবেক এমপি মজিবুর রহমানসহ পরিবারের সদস্য বসবাস করেন। আসামি সাইফুল সাবেক ছাত্রদল নেতা।
কোর্ট পুলিশের এসআই মনির হোসেন বলেন, থানা পুলিশ আসামি সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চার জনকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। আসামিরা বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
সাইফুল ছাড়া গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন- সিহাব উদ্দিন সায়মান, সুমন চন্দ্র দাস ও মাসদু রানা প্রকাশ বাইক বাবু।
চকবাজার থানার এসআই প্রকাশ রায় আদালতে আবেদনে উল্লেখ করা হয়, বিদেশ থেকে হোয়াটসএ্যাপ মোবাইল নম্বর ০০৯১৭৩৪০৬৭৩৯৭ থেকে ফোন করে ১০ কোটি টাকা চাঁদা চায় শিল্পপতি পরিবার থেকে। তাদের কাছে ম্যাসেজ পাঠায়। এ মামলায় আসামিদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। তাই তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
গত ২ জানুয়ারি সকালে শিল্পপতির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। পুলিশ জানায়, চাঁদা না পেয়ে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে তাঁর সহযোগীরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শিল্পপতি মুজিবুর রহমান ২০২৪ সালের নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ পরিবারের মালিকানাধীন স্মার্ট গ্রুপ একটি বৃহৎ শিল্পগোষ্ঠী। তাদেও পোশাক, টেক্সটাইল, রিয়েল এস্টেট, জ্বালানি খাতে বিনিয়োগ রয়েছে।
গুলির পর চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া সাংবাদিকদের বলেছিলেন, সকাল সাতটার দিকে মাইক্রোবাসে করে এসে আটজনের একটি দল মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি করে। তাদের মুখে মাস্ক ছিল। বাড়ির গেটে ও পেছনে গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত সংগ্রহ করেছে। চাঁদার জন্য ভয় দেখাতেই বাড়ির সামনে ও পেছনে গুলি করা হয়েছে। বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ এই ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুবাইভিত্তিক নম্বর থেকে ফোন করে চাঁদা চাওয়া হয়েছিল, কিন্তু বাসার লোকজন কাউকে বলেননি।
স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেন, মাস দেড়েক আগে বড় সাজ্জাদ পরিচয় দিয়ে এক ব্যক্তি একটি বিদেশি নম্বর থেকে ফোন করে টাকা দাবি করেন। বিষয়টি ওই সময় তিনি আমলে নেননি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com