নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
চট্টগ্রামে চালককে পিটিয়ে খুন

চট্টগ্রামে চালককে পিটিয়ে খুন

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি:
তুচ্ছ ঘটনার জেরে চালককে পিটিয়ে খুনের লোমহর্ষক ঘটনা ঘটেছে। বুধবার চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামিতে রাস্তায় খোরশেদ আলম (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়। বুধবার রাতে আমিন জুট মিল মিদ্যা পাড়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় শামসুল আলম (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তায় খোরশেদ আলমের সঙ্গে তিনজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার সাথে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে লাঠি দিয়ে খোরশেদকে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও তাকে বেধড়ক মারধর করা হয়। খোরশেদের নড়াচড়া বন্ধ হয়ে গেলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সময় আশপাশে লোকজন উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গুরুতর আহত অবস্থায় খোরশেদকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। মুখের দুর্গন্ধ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com