নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
চীন দূতাবাসের বিবৃতি: ঢাকা–বেইজিং সম্পর্কে মার্কিন হস্তক্ষেপ সহ্য করা হবে না

চীন দূতাবাসের বিবৃতি: ঢাকা–বেইজিং সম্পর্কে মার্কিন হস্তক্ষেপ সহ্য করা হবে না

আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার সহযোগিতা দুই দেশ ও তার জনগণের বিষয়। এতে মার্কিন হস্তক্ষেপ সহ্য করা হবে না। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন বলে জানিয়েছে ঢাকার চীন দূতাবাস। বৃহস্পতিবার চীন দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বৃদ্ধির ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। মার্কিন সরকারের অবস্থান খুবই স্পষ্ট। নিয়োগের সময়ে আমি প্রতিশ্রুতি দিয়েছি, বাংলাদেশে (নির্বাচিত বা অন্তর্বর্তী) সরকারে থাকা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখবো, যাতে চীনের সঙ্গে সুনির্দিষ্ট ক্ষেত্রে সম্পর্কের ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরা যায়। বাংলাদেশ সরকার কি সে পথে যেতে চায়।
চীন দূতাবাস এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ ভিত্তিহীন। সম্পূর্ণরূপে গোপন উদ্দেশ্য থেকে তৈরি এ ধরনের মন্তব্য সঠিক ও ভুলকে গুলিয়ে ফেলে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫০ বছরে, চীন ও বাংলাদেশ সব সময় একে অপরকে সমর্থন করেছে, একে অপরকে সমান বিবেচনা করেছে এবং উভয়ের জন্যই লাভজনক সহযোগিতার নীতি অনুসরণ করেছে। চীন-বাংলাদেশ সহযোগিতা উভয় দেশের জনগণের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে এবং সুফল বয়ে নিয়ে এসেছে। এটি এই অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সহায়ক।
চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা দুই দেশ এবং তাদের জনগণের মধ্যে একটি বিষয়। মার্কিন পক্ষের কোনো হস্তক্ষেপ বা আঙুল তোলা সহ্য করা হবে না। আমরা মার্কিন পক্ষকে তার দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হতে এবং বাংলাদেশের স্থিতিশীলতার পাশাপাশি এই অঞ্চলে উন্নয়ন ও সহযোগিতার জন্য সহায়ক পদক্ষেপগুলোতে আরও মনোনিবেশ করার আহ্বান জানাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com