নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে

এক মুলা ১৫ কেজি!

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
কোনো মূলার ওজন ৫ কেজি, আবার কোনোটি ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত। এক জোড়া মূলা ৫০ টাকা থেকে শুরু করে দেড়শ টাকা। বিশেষ এ মুলা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। নাম তার ভান্ডারী মূলা। স্বল্প খরচে অধিক ফলন এবং বাজারে ভালো দামের কারণে এ মূলা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে মাইজভান্ডার দরবার শরীফে গাউসুল আজম হযরত শাহসুফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (রহ.)–এর বার্ষিক ওরশ শরীফকে কেন্দ্র করে প্রতি বছর মাঘ মাসে ভান্ডারী মূলার চাহিদা তুঙ্গে ওঠে।
স্থানীয় কৃষকরা জানান, প্রতি বছর ১০ মাঘ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্তবৃন্দ মাইজভান্ডারে সমবেত হন।
এ সময় ভান্ডারী মূলার সবচেয়ে বড় বাজার বসে। ওরশকে কেন্দ্র করে মূলা বিক্রি করেই অনেক কৃষক বছরের বড় একটি অংশের আয়ের ব্যবস্থা করে নেন।
কৃষকদের দাবি, দেশের অন্য কোথাও এত বড় আকারের মূলার উৎপাদন খুব একটা দেখা যায় না। একেকটি ভান্ডারী মূলার ওজন ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত হয়ে থাকে।
ফটিকছড়ি উপজেলার হালদা নদী ও ধুরুং সত্তা খালের চরাঞ্চল এই মূলা চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এসব এলাকায় ব্যাপকভাবে আবাদ হচ্ছে।
স্থানীয় কৃষক আবুল হোসেন বলেন, ভান্ডারী মূলা আকারে বড়, স্বাদে সুস্বাদু এবং দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হওয়ায় বাজারে এর কদর বেশি। অন্যান্য সবজির তুলনায় এতে লাভও তুলনামূলক বেশি পাওয়া যায়।
শনিবার (২৪ জানুয়ারি) মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত ওরশ শেষে দিনভর হাজার হাজার মানুষ বড় আকারের মূলা কিনে বাড়ি ফিরতে দেখা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com