নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশে যোগ দিচ্ছেন হাজার হাজার নেতাকর্মী

চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশে যোগ দিচ্ছেন হাজার হাজার নেতাকর্মী

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি:
সকাল ৯টার মধ্যেই চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা বাড়তে থাকে। বিএনপি আয়োজিত তারেক রহমানের মহাসমাবেশ যোগ দিতে পলোগ্রাউন্ড মাঠে ভিড় জমিয়েছেন তারা।
রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলা থেতে আসেন স্থানীয় স্বেচ্ছাসেবকনদলের সদস্য সচিব হাবিবুর রহমান। তিনি বলেন, রোববার রাতে তারা চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। ভোরে তারা চট্টগ্রামে পৌঁছান। পাঁচটি বাসে করে নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন।
রাঙামাটি কলেজ গেইট এলাকা থেকে এসেছেন খুকু চাকমা। তারা ভোররাতে রওনা দিয়ে সকাল সাতটার দিকে চট্টগ্রামে পৌঁছান। এভাবে বৃহত্তর চট্টগ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন। ফলে ভোর থেকেই চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ ও আশেপাশের এলাকা মানুষে ভরে গেছে।
আজ রোববার সকাল ১০টায় পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই মঞ্চের কাছাকাছি জায়গা পেতে আগেভাগেই অনেক নেতাকর্মী সকালের প্রচণ্ড শীত উপক্ষো করে চলে আসেন সমাবেশস্থলে। মাঠের আশেপাশে গাড়ি রেখে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। তাদের অনেকের হাতে হাতে ছিল তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ও ধানের শীষ প্রতীক। মঞ্চের এক পাশে গুম ও শহীদ পরিবারেরর সদস্যদের আলাদা করে বসানোর ব্যবস্থা করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বক্তব্য রাখবেন তারেক রহমান। এর আগে গতকাল শনিবার রাতে চট্টগ্রামে চলে আসেন তিনি। রাতযাপন করেন পাঁচ তারকা একটি হোটেলে।
সমাবেশে ১০ থেকে ১৫ লাখের বেশি জনসমাগম ঘটবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সমাবেশ উপলক্ষে পলোগ্রাউন্ডে ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত মঞ্চ তৈরি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com