নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
আবুধাবিতে বসে সিসিটিভিতে দেখলেন চট্টগ্রামে ডাকাতরা মারধর করছে মা-বাবাকে

আবুধাবিতে বসে সিসিটিভিতে দেখলেন চট্টগ্রামে ডাকাতরা মারধর করছে মা-বাবাকে


চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্যরাতে এক প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা-বাবাকে পিটিয়েছে ডাকাতরা। প্রবাসী জাকের হোসেন সুদুর আবুধাবিতে অবস্থান করছেন। ঘরে তার স্ত্রী ও বৃদ্ধ মা আর বাবা থাকেন। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বাদশা মৌলভীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তরা মই দিয়ে পাকা ভবনের সিঁড়ি ঘর বেয়ে ভেতরে প্রবেশ করেছে। এরপর তার ঘুমিয়ে থাকা বৃদ্ধ পিতা আবদুল হাশেম (৬০) ও মা সিরাজ খাতুনকে (৫৫) মারধর করে আহত করে। তবে তার স্ত্রীর ঘরের দরজা ভেঙে ঢুকতে পারেনি দুর্বৃত্তরা।
বিষয়টি প্রবাসে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পান প্রবাসী জাকের হোসেন। সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত একটি ফুটেজে দেখা যায় তিনজন যুবক লোহার রড ও দা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে। তারা বিছানায় ঘুমিয়ে থাকা বৃদ্ধ আবদুল হাশেমকে তুলে লোহার রড ও দা দিয়ে আঘাত করে। অন্য রুমে থাকা বৃদ্ধা সিরাজ খাতুনকে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। আহত সিরাজ খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com