নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
চট্টগ্রামে ২৫ বছর আগের খুনের মামলা: এক আসামির ফাঁসি, আট জনের যাবজ্জীবন কারাদন্ড

চট্টগ্রামে ২৫ বছর আগের খুনের মামলা: এক আসামির ফাঁসি, আট জনের যাবজ্জীবন কারাদন্ড

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় তুচ্ছ ঘটনার জেরে নুর আহম্মদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের মামলায় মনিরুল হক নামে এক আসামিকে মৃত্যুদন্ড ও আট আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের জজ মো. জাহিদুল হক এ রায় দেন। জমির ঘাস পরিষ্কারকে কেন্দ্র করে ২৫ বছর আগে এ খুনের ঘটনা ঘটেছিল। যাবজ্জীবনপ্রাপ্ত ৮ আসামি হলেন- ছাইফুল হক, বদরুল হক, আজিজুল হক, আবদুল রাজ্জাক, মো. রফিক, ছৈয়দুল হক, বাবুল হক ও মো. হাছান। রায় ঘোষণার সময় আসামি মো. রফিক, বাবুল হক ও আবদুর রাজ্জাক উপস্থিত থাকায় তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়। অন্য পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এস ইউ এম নুরুল ইসলাম বলেন, খুনের পুরনো একটি মামলায় এক আসামির মৃত্যুদন্ড এবং ৮ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদন্ড দেন আদালত। মামলায় মোট আসামি ছিলেন ১১ জন। কিন্তু বিচার চলাকালীন সময়ে আলী আহম্মদ ও মো. গফুর নামের দুই আসামি মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০০০ সালের ৭ জুলাই আনোয়ারা উপজেলায় ঘাস পরিষ্কারকে কেন্দ্র করে নুরুল আবছার ও নুর আহম্মদের ওপর আগ্নেয়াস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালায় আসামিরা। গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুর আহম্মদকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় করা মামলায় তদন্ত শষে পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০০৪ সালের ২২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com