নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি প্রকৃতির রুদ্ররোষে মানুষ/পাহাড়ে পাহাড় ধসের ডাবল সেঞ্চুরি চট্টগ্রামে প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন/ ক্ষতিগ্রস্থ কৃষক ও খামারিদের বীজ, ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়াচ্ছে সরকার এনবিআরের সার্ভারে ঢুকে বন্দর থেকে মদ ও সিগারেটের চালান খালাসের চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার চট্টগ্রামে অন্ডকোষে আঘাত করে দারোয়ান খুন/ মামলার চার ঘন্টার মধ্যে সাত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে স্মৃতিস্তম্ভের উদ্বোধন/ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়ে শহীদ হলো, অথচ দেশে বৈষম্য বাড়ছে- ওয়াসিমের বাবা চট্টগ্রামে ডিডিএন অফিস সন্ত্রাসী হামলায় অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই
এনসিটি ইজারা সিদ্ধান্তের প্রতিবাদ: চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘট

এনসিটি ইজারা সিদ্ধান্তের প্রতিবাদ: চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘট

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে দুই দিনের ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সংগঠনটির সাবেক সিবিএ। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার (৩১ জানুয়ারি) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালন করা হবে। পরদিন রোববার একই সময়ে অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি বন্দরের সব প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রাখা হবে।
তিনি বলেন, এই সময়ের মধ্যে সরকার যদি এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে রোববার সংগঠনের সভায় সিদ্ধান্ত নিয়ে বিকেল পাঁচটায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
ইব্রাহিম খোকন অভিযোগ করেন, সারা দেশে নির্বাচনী পরিস্থিতি চলমান থাকার সুযোগ নিয়ে সরকার দেশের অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। তিনি বলেন, ‘আমরা গত দেড় বছর ধরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। কিন্তু সরকার বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের স্বার্থ উপেক্ষা করছে।’
এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়বে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ‘আমরা মনে করি, এটি একটি চরম আত্মঘাতী সিদ্ধান্ত।’
ধর্মঘট প্রসঙ্গে তিনি বলেন, এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতেই এই কর্মসূচি দেওয়া হয়েছে। দাবি মানা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com