নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম এক দিনের রিমান্ডে

চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম এক দিনের রিমান্ডে

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত নিজাম উদ্দিন হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর এক দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ভার্চয়ালি কাসিমপুর কারাগার থেকে শুনানিতে অংশ নেন ফজলে করিম চৌধুরী।
চট্টগ্রাম কোর্ট পুলিশের এসআই মনির হোসেন বলেন, কোতোয়ালী থানার তরুণ নিজাম উদ্দিন হত্যা মামলায় পুলিশ ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত এক দিন রিমান্ড মঞ্জুর করেন। আসামি কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।
গত বছরের ৫ আগস্ট দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালীতে আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা গুলি করলে সাহাব উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন গুলিবৃদ্ধ হয়ে আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০২৫ সালের ১ জুলাই নগরের কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন সাহাব উদ্দিন। সেই মামলার এজাহারভুক্ত আসামি ফজলে করিম চৌধুরী। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের এসআই খালিদ হাসান তন্ময় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার হন। তারপর থেকে কারাগারে বন্দি রয়েছেন এ আসামি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com