চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসানকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মো. আমিন উল আহসান বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তিনি বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পালনের আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
Leave a Reply