নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
দুদকের মামলায় কারাগারে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান

দুদকের মামলায় কারাগারে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামেসহ দেশের শীর্ষস্থানীয় শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান গ্রেফতার হয়েছে। তিনি এখন ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বলে স্বীকার করেছেন কারা কর্তৃপক্ষ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ মাসুদ হাসান জুয়েল নিশ্চিত করেছেন। তিনি জানান, অর্থ আত্মসাতের একটি মামলায় গত ১ ফেব্রুয়ারি তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
খবর নিয়ে জানা গেছে, চট্টগ্রামে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সাদ মুসা গ্রুপকে ন্যাশনাল ব্যাংকের দেওয়া ৪৫৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দেশের আরেক শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানসহ ২৯ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ৩০ ডিসেম্বর গোপনে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল। ১ ডিসেম্বর বিকেলে বিষয়টি গণমাধ্যমে জানাজানি হয়। মামলায় দেশের আরেক আলোচিত ব্যবসায়ী গ্রুপ সিকদার গ্রুপের চার পরিচালক রন হক সিকদার (ব্যবস্থাপনা পরিচালক), তার ভাই রিক হক সিকদার, মা মিসেস মনোয়ারা সিকদার এবং বোন সাবেক সংসদ সদস্য পারভীন হক সিকদার। এছাড়াও সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমকেও আসামি করা হয়। তারা সবাই ন্যাশনাল ব্যাংকের পরিচালক ছিলেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে ৪৫৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতে জড়িত ছিলেন সাদ মুসা হোমটেক্স অ্যান্ড ক্লোদিং লিমিটেডের মালিক মোহাম্মদ মোহসিন ও ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এএফএম শরীফুল ইসলামসহ ২৯ জন। এ কারণে তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা ঋণের অর্থ অন্য কাজে ব্যবহার করেছেন। তাছাড়া সঠিকভাবে মনিটরিং না করে ও কাগুজে বিলের মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুত সময়ে অনুমোদন করা হয়েছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোমটেক্স অ্যান্ড ক্লোদিং লিমিটেডের মালিক মোহাম্মদ মোহসিনসহ সংশ্লিষ্টরা ৪৫৯ কোটি ৫০ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এতে মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৮, ৪৭২, ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় অভিযোগ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com