চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী খুন, অস্ত্র, চাদাবাজিসহ ১৩ মামলার আসামি আক্তার হোসেন প্রকাশ আকতার ও ছয় মামলার আসামি নুরুল আমিন টিটু গ্রেপ্তার করেছে পুলিশ । সিএমপি’র প্রকাশ করা সন্ত্রাসী তালিকার ৪১ ও ৪২ নম্বরে তাদের নাম রয়েছে। বুধবার নগরের কর্ণফুলী থানার ওসি শাহীন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি শাহীন আলম বলেন, দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। সিএমপির তালিকাভূক্ত অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনকে সামনে রেখে এ অভিযান জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে
কর্ণফুলী থানার পুলিশ বৈরাগ উত্তর বন্দর মরিয়ম বেগম প্রকাশ বদনী’র বসতঘরে অভিযান চালিয়ে সিএমপি ঘোষিত ৪২ নম্বর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার হেফাজত হতে একটি দেশীয় তৈরি এলজি, একটি পুরাতন বিদেশি রিভলভার, দুটি চাইনিজ কুড়াল, একটি ধামাসহ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়। আসামি আক্তার হোসেনের বিরুদ্ধে খুন, অস্ত্র, চাঁদাবাজিসহ নানা অপকর্মের ১৩টি মামলা রয়েছে।
পৃথক অভিযানে কর্ণফুলী থানাধীন শিকলবাহার জামালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএমপির ঘোষিত ৪১ নম্বর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ নুরুল আমিন টিটুকে গ্রেপ্তার করা হয় । গ্রেফতারকৃত আসামিকে কর্ণফুলী থানার
বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। আসামি নুরুল আমিন টিটুর সিএমপি’র কর্ণফুলী থানা খুন, অস্ত্র, মাদকসহ ছয়টি মামলা রয়েছে।
Leave a Reply