নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
সাগরে ইরানি ড্রোন ধ্বংসে ক্ষেপনাস্ত্র ছুড়লো যুক্তরাষ্ট্র

সাগরে ইরানি ড্রোন ধ্বংসে ক্ষেপনাস্ত্র ছুড়লো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র
আরব সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন ধ্বংস করার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডের (সেন্টকোম) মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স জানান, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কাছে অবস্থান করা একটি এফ-৩৫সি যুদ্ধবিমান ড্রোনটি ধ্বংস করেছে। ড্রোনটি জাহাজের দিকে ধেয়ে আসছিল, তবে আঘাত হানার আগে এটি ধ্বংস করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
ইরানের অনলাইন সংবাদমাধ্যম তাসনিম নিউজও প্রতিবেদনে উল্লেখ করেছে, একটি সামরিক ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে আরব সাগরে উড়ে বেড়াচ্ছিল এবং মার্কিন নৌবাহিনী সেটি ভূপাতিত করেছে। তবে কী কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা জানানো হয়নি।
রয়টার্স জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার খবরের পর তারা জাতিসংঘের ইরান মিশনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলেও কেউ মন্তব্য করতে রাজি হননি।
গেল জানুয়ারির প্রথম সপ্তাহে ইরানে তীব্র সরকারবিরোধী আন্দোলনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ মধ্যপ্রাচ্যের উদ্দেশে বড় নৌবহর রওনা হয়েছিল। এ নৌবহর বর্তমানে আরব সাগরে অবস্থান করছে।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে ওয়াশিংটন ও তেহরানের সরকারি প্রতিনিধিদের বৈঠক চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বৈঠক শুরু হওয়ার কথা।
প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা প্রায় দুই যুগ ধরে চলছেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com