নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
নির্বাচনী সহিংসতা/প্রথমবারের মতো চাঁদপুরে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর দুই সমর্থককে কারাদণ্ড

নির্বাচনী সহিংসতা/প্রথমবারের মতো চাঁদপুরে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর দুই সমর্থককে কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জে) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি প্রতীক) আবদুল হান্নান ও বিএনপি প্রার্থী (ধানের শীষ প্রতীক) হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজনকে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচনী সহিংসতায় প্রথম বারের মতো সাজা দেওয়ার ঘটনা ঘটলো। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আবুল কাশেম (৩৬) ও আল আমিন (২৬)। তাঁদের মধ্যে একজন ধানের শীষ সমর্থক ও অপরজন চিংড়ি প্রতীকের সমর্থক।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণা ঘিরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় ১৫ থেকে ২০ জন আহত হন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, উভয় প্রার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
সংঘর্ষের বিষয়ে চিংড়ি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান বলেন, ধানের শীষের পরাজয় নিশ্চিত জেনে পরিকল্পিতভাবে এসব হামলার ঘটনা ঘটান বিএনপি প্রার্থী হারুনুর রশিদ ও তাঁর সমর্থকেরা। আর হারুনুর রশিদ বলেন, ‘আমরা কোথাও কারও ওপর হামলা করিনি। বরং আমাদের লোকজনের ওপর তারা হামলা করেছে। আমরা প্রশাসনকে জানালে প্রশাসন এসে পরিস্থিতি স্বাভাবিক করে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com