নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
নির্বাচন নিয়ে চট্টগ্রামের ডিসি/প্রশাসনকেই প্রমাণ করতে হবে আমরা নিরপেক্ষ

নির্বাচন নিয়ে চট্টগ্রামের ডিসি/প্রশাসনকেই প্রমাণ করতে হবে আমরা নিরপেক্ষ

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার দায় কোনোভাবেই এড়ানো যাবে না।
নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এমন বক্তব্য বা অজুহাত গ্রহণের সুযোগ নেই। প্রশাসনকেই প্রমাণ করতে হবে আমরা নিরপেক্ষ। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বারবার একই অভিযোগ শুনতে আমরা প্রস্তুত নই। রাষ্ট্রের অর্থে যাদের বেতন হয়, তাদের দায়িত্বই হলো জনগণের আস্থা ফিরিয়ে আনা।
ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের আগে নিজেদের দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে। আপনি আপনার সন্তানের জন্য কেমন বাংলাদেশ চান, এই প্রশ্নের উত্তরই আপনার আচরণ ঠিক করে দেবে। এই নির্বাচন কেবল একটি ভোট নয়, এটি আগামীর বাংলাদেশের ভিত্তি। নির্বাচনকে ঘিরে শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে কঠোর বার্তা দিয়ে জেলা প্রশাসক বলেন, নির্বাচনের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ‘যারা ঝামেলা সৃষ্টি করতে চাইবে, তাদের সতর্ক করা হবে না। সরাসরি আইনের আওতায় আনা হবে,’ বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৬ সালের নির্বাচন শহীদদের রক্তের স্মৃতি বহন করছে। আর যেন আমাদের সন্তানদের রক্ত ঝরাতে না হয়, সেই দায়বদ্ধতা থেকেই আমাদের নিরপেক্ষ ও দায়িত্বশীল হতে হবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইশতিয়াক আলম খান। এছাড়া উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনুদ্দীন হাসান, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মোস্তাক আহমদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com