নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
২০ লাখ টাকার চাঁদাবাজি মামলা/ সন্ত্রাসী সেই এহতেশামুল হক ভোলা রিমান্ডে

২০ লাখ টাকার চাঁদাবাজি মামলা/ সন্ত্রাসী সেই এহতেশামুল হক ভোলা রিমান্ডে

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরের বাকলিয়া নতুনব্রীজ এলাকায় মেসার্স সিক্স স্টায় সেইলস সেন্টার থেকে ১০ লাখ টাকার বালু লুট ও ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় সন্ত্রাসী এহতেশামুল হক ভোলার রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন মাহমুদের আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি ভোলা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শফিউল আলম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ১৭ জানুয়ারি চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় ঠিকাদার মোহাম্মাদ মোরশেদ আলম বাদী হয়ে ভোলাসহ চার জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনুমোদিত চট্টগ্রাম আউটার বার এলাকায় নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে ড্রেজিং প্রকল্পের মেসার্স সিক্স স্টার সিন্ডিকেটের ম্যানেজিং পার্টনার হই। রাঙ্গুনিয়ার বেতাগীচর এলাকার ড্রেজিং প্রকল্পের বৈধ ইজারাদার। চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ অস্ত্র ব্যবসায়ী চট্টগ্রামের আলোচিত মিতু হত্যা মামলার ও আলোচিত যুবদল নেতা সাজ্জাদ হত্যা মামলার আসামি ভোলাসহ অন্যরা আমার কাছে এক-দেড় মাস পূর্বে ফোন করে হুমকি দেয়। আসামিদের দাবী করা চাঁদার টাকা না দিলে আমাকে শারীরিক ভাবে হত্যা করে লাশ করে দিবে হুমকি দেন। গত ২৪ ডিসেম্বর রাস্তায় আমার মোটর সাইকেলের গতিরোধ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা নিতে পারিবোনা বললে আসামিরা আমার নামে তুমুল বাকবিতন্ডায় জড়ায়। তার জেরে ২৫ ডিসেম্বর সিক্স স্টার সেইলস সেন্টার নামীয় ব্যবসা প্রতিষ্ঠান হাজির হয়ে ভাংচুর চালিয়ে ১০ লাখ টাকার বালু লুট করে নিয়ে যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com